1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
উখিয়া বিশ্ব পরিবেশ দিবস পালিত রোহিঙ্গা শিবিরে সকল ধরনের গ্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হবে : ফজলুল কাদের চৌধুরী  - দৈনিক আমার সময়

উখিয়া বিশ্ব পরিবেশ দিবস পালিত রোহিঙ্গা শিবিরে সকল ধরনের গ্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হবে : ফজলুল কাদের চৌধুরী 

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ৩ জুন, ২০২৩
প্রতি বছরের মতো এবারও ৫ জুন বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। এবার বিশ্বজুড়ে দিবসটি পারিত হচ্ছে প্লাস্টিক প্রতিরোধে সবাইতে সচেতন করে তোলার উপলক্ষ হিসেবে, আহ্বান জানানো হচ্ছে প্লাস্টিক প্রতিরোধের। সারা বিশ্বের জন্যই প্লাস্টিক দূষণ উদ্বেগজনক এক সংকট। বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় ৮ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য আমাদের মহাসাগরগুলিতে জমা হয়, এই প্লাস্টিক দিন দিন ধ্বংস করে দিচ্ছে সমুদ্রের বাস্তুতন্ত্রকে, ধ্বংস করছে সামুদ্রিক প্রাণী।
কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্পে সকল ধরনের প্লাষ্টিক ব্যবহার বন্ধ,সুপেয় পানি সংকট প্রতিরোধে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে উদ্যোগ নেওয়ার দাবিতে দেশীয় দেশ প্রেমিক Ngo উখিয়া মডেল সরকারী প্রাইমারী স্কুলের সামনে ৩ রা জুন সকাল ১০.৩০ টায় মানব বন্ধন কর্মসূচি পালন করেছেন।
সুজন ( সুশাসনের জন্য নাগরিক)উখিয়া উপজেলা সভাপতি নুর মোহাম্মদ সিকদারের সভাপতিত্বে অনুষ্টিত মানব বন্ধনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রেসক্লাব ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা, জেলার সভাপতি ফজলুল কাদের চৌধুরী, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সেক্রেটারী বাপার সহ সভাপতি এইএম এরশাদ,সাংবাদিক ফারুক আহমেদ,ইঞ্জিনিয়ার হেলাল,প্রধান শিক্ষ এম আব্দুল  খালেক,খুরশিদা মেম্বার,নুরুল কবির মেম্বার,বাপা উখিয়া সভাপতি সাংবাদিক আয়াজ রবি প্রমূখ।প্রোগ্রাম পরিচালনা করেন কোষ্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com