1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আ.লীগের জনপ্রতিনিধিসহ ১৬ নেতাকর্মী গ্রেফতার - দৈনিক আমার সময়

আ.লীগের জনপ্রতিনিধিসহ ১৬ নেতাকর্মী গ্রেফতার

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
    প্রকাশিত : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

লক্ষ্মীপুর জেলায় আওয়ামী লীগের জনপ্রতিনিধিসহ ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ এপ্রিল) দুপুরে গ্রেফতারদের জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করা হয়।

এর আগে গত শনিবার (১৯ এপ্রিল) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর শাহ আলম, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র কামাল উদ্দিন খোকন, কমলনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগরসহ ১৬ জন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও ৪ শিক্ষার্থী হত্যার ঘটনায় মামলায় সদর থানা এলাকা থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

লক্ষ্মীপুর পুলিশ সুপার আকতার হোসেন বলেন, লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা সবাই বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িত। গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com