1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আইভি রহমানের সমাধিতে ডিএনসিসি মেয়রের শ্রদ্ধা - দৈনিক আমার সময়

আইভি রহমানের সমাধিতে ডিএনসিসি মেয়রের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী ও আওয়ামী লীগের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক বেগম আইভি রহমানের ১৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বনানী কবরাস্থানে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

আজ বৃহস্পতিবার রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে আতিকুল ইসলাম বেগম আইভি রহমানের কবর জেয়ারত এবং তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এ সময় ডিএনসিসি মেয়র বলেন, ‘২০০৪ সালের ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আইভি রহমান মারা যান। তৎকালীন ক্ষমতাসীন দলের পৃষ্ঠপোষকতায় পরিকল্পিতভাবে এই বর্বরোচিত হামলা হয়, যেটি কোন রাজনীতির ভাষা হতে পারে না, রাজনৈতিক শিষ্ঠাচার হতে পারে না।’

তিনি বলেন, ‘পঁচাত্তরের আগস্টে ঘাতকেরা যেভাবে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিলো তেমনিভাবে ২০০৪ সালের শোকের মাস আগস্টে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তৎকালীন ক্ষমতাসীন দল বিএনপি এই নারকীয় গ্রেনেড হামলা চালায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেয়ার উদ্দেশ্যে বিএনপি পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছিল। মানুষ হত্যা করে কখনো সুষ্ঠু রাজনীতি হতে পারে না।’

পঁচাত্তরের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১শে আগস্টের বর্বরোচিত হামলার সাথে জড়িতদের বিদেশ থেকে ফিরিয়ে এনে দ্রুত রায় বাস্তবায়নের আহবান জানান ডিএনসিসি মেয়র।
এ সময় অন্যান্যের সঙ্গে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন এবং ডিএনসিসি’র কাউন্সিলররা উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com