1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
অপারেশন ডেভিল হান্ট : কালিয়াকৈরে আ. লীগের ৩ নেতা গ্রেপ্তার - দৈনিক আমার সময়

অপারেশন ডেভিল হান্ট : কালিয়াকৈরে আ. লীগের ৩ নেতা গ্রেপ্তার

মোঃ মজনু আহমেদ জীবন, কালিয়াকৈর(গাজীপুর)
    প্রকাশিত : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

 

গাজীপুরের কালিয়াকৈরে ডেভিল হান্ট অপারেশনে জুলাই-আগস্টে ছাত্র-জনতা হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তাদের গাজীপুর জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তাররা হলেন কালিয়াকৈরের ফুলবাড়িয়া দক্ষিণ পাড়া এলাকার মৃত-শুকুর আলীর ছেলে ও ফুলবাড়িয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব (৫৪), কালিয়াকৈর পৌরসভার উত্তর বক্তারপুর এলাকার ফজলুল হকের ছেলে ও পৌর ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান নাজির (৩৪), পৌরসভার পূর্ব চান্দরা এলাকার খোকন সরকারের ছেলে ও ৭ নম্বর ওয়ার্ড তাতী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সরকার ৩৫)। পুলিশ সূত্র জানায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি তালেব, ইমরান, মান্নান মামলার পর থেকে পলাতক ছিলেন। রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ডেবিল হান্ট অপারেশন পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ডেভিল হান্ট অপারেশন চালিয়ে হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com