1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
‎অতিবৃষ্টিতে পানিবন্দি মানুষের পাশে ইকবাল হোসেনের পরিবার, ২০০ পরিবারকে রান্না করা খাবার বিতরণ - দৈনিক আমার সময়

‎অতিবৃষ্টিতে পানিবন্দি মানুষের পাশে ইকবাল হোসেনের পরিবার, ২০০ পরিবারকে রান্না করা খাবার বিতরণ

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২৬

টানা অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেনের পরিবার। তাদের উদ্যোগে উত্তর পতেঙ্গা সি ইউনিট বিএনপি নেতা হাজী ইলিয়াছ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে পানিবন্দি পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

‎মানবিক এই সহায়তা কার্যক্রমে ইকবাল হোসেন পানিবন্দি মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের দুর্ভোগের কথা শোনেন। তিনি উত্তর মাইজপাড়া এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হন। পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্তদের দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন।

‎মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের উত্তর মাইজপাড়া এলাকায় প্রায় ২০০টি পানিবন্দি পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

‎এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। উপস্থিত ব্যক্তিরা এমন দুর্যোগময় সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইকবাল হোসেনের পরিবারের এই উদ্যোগের প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com