দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তরা ২৪ ঘণ্টার ব্যবধানে নোয়াখালীতে দুই জনকে গুলি করে হত্যার সংবাদ পাওয়া গেছে ! গত ৮ ই জুলাই সূত্রে প্রথমজন ৭ জুলাই মঙ্গলবার আফ্রিকার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে এ ঘটনা ঘটে। নিহত মো. ইয়াছিন (৪০) নোয়াখালীর সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের মো. সুজায়েত উল্যার ছেলে। নিহতের ভাই মো. নাসির উদ্দিন বলেন, ইয়াছিন প্রায় ১৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন। সেখানে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ও নিজস্ব বাড়ি রয়েছে। এক বছর আগে তিনি স্ত্রী-সন্তানকেও সেখানে নিয়ে যান। আফ্রিকাতে মঙ্গলবার সন্ধ্যায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার সময় বাসার গেটের সামনে দুর্বৃত্তরা তাঁকে গুলি করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত পাঁচ বছর বয়সী মেয়ে ফারহানাও গুলিবিদ্ধ হয়ে আহত হয়। নোয়াখালীর সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ইয়াছিন নামের নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশি নিহত হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। অন্যদিকে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোমায়রা ইসলাম এ বিষয়ে খোঁজ নিচ্ছেন বলে জানান। দুঃখজনক হলেও ২৪ ঘন্টা না যেতে ৯ জুলাই দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে নোয়াখালীর প্রবাসী আরও এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার স্থানীয় সময় বেলা তিনটার দিকে শহরের একটি বিপণিবিতানে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম মো. বেলায়েত হোসেন (৪০)। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর গ্রামের বাসিন্দা। ওইদিনের গুলির ঘটনায় নিহত বেলায়েত হোসেনের প্রতিবেশী মো. হানিফ। তিনি বলেন, বুধবার স্থানীয় সময় বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বেলায়েত হোসেনকে গুলি করে পালিয়ে যায়। গুলিতে ঘটনাস্থলেই বেলায়েতের মৃত্যু হয়। এবিষয়ে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমানকে কল করে পাওয়া যায়নি। এমন ঘটনায় আফ্রিকায় প্রবাসী ও পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে !
Leave a Reply