1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হোস্টেলে মিললো ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ - দৈনিক আমার সময়

হোস্টেলে মিললো ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ

আমার সময় ডেস্ক
    প্রকাশিত : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে পুষ্পিতা বিশ্বাস (২১) নামে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে হাজারীবাগের এক হোস্টেল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ তথ্য জানান হাজারীবাগ থানার উপ-পরিদর্শক মো. জব্বার।

তিনি আরও জানান, ইডেন মহিলা কলেজের ইতিহাস বিভাগের ১ম বর্ষের ছাত্রী ছিলেন পুষ্পিতা। রাতে সবার অগোচরে গলায় ফাঁস দিয়েছেন তিনি। তবে আত্মহত্যার কোনো কারণ তাৎক্ষণিকভাবে কেউ জানতে পারেনি।

উল্লেখ্য, নিহতের বাড়ি জামালপুরের সদর উপজেলার বসাক পাড়া গ্রামে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com