1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হরিরামপুরের মাদক সম্রাট, ২১ মাদক মামলার আসামি হুকুম আলী আটক - দৈনিক আমার সময়

হরিরামপুরের মাদক সম্রাট, ২১ মাদক মামলার আসামি হুকুম আলী আটক

সোহেল রানা 
    প্রকাশিত : বুধবার, ৩ জুন, ২০২৬

মানিকগঞ্জের হরিরামপুরের মাদক সম্রাট, ২১ মাদক মামলার আসামি হুকুম আলীকে (৫২) মাদকসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলা ইউনিয়নের রাজার কলতা গ্রামের মৃত মনছের আলীর ছেলে।

‎মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে উপজেলার গালা ইউনিয়নের রাজার কলতা নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
‎এসময় তার বাড়ি থেকে ২৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে হরিরামপুর থানায় মাদক সংক্রান্ত আরও একটি নতুন মামলা রুজু করা হয় বলে থানা সূত্রে জানা যায়।
‎বিষয়টি নিশ্চিত করে হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসাইন জানান, মাদককে জিরো টলারেন্স করতে আমাদের বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com