1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হরিরামপুরে যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ জন বৃত্তি পেয়েছে  - দৈনিক আমার সময়

হরিরামপুরে যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ জন বৃত্তি পেয়েছে 

সোহেল রানা
    প্রকাশিত : রবিবার, ১২ জুলাই, ২০২৬
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে। বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৮ জন শিক্ষার্থীর সবাই বৃত্তি পেয়েছে।
এর মধ্যে ৪ জন ট্যালেন্টপুল এবং ৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। ফল প্রকাশের পর বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইয়ুম ফারহানা বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে বিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
হরিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, উপজেলার ৮৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর মোট ২২ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ৬৫ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। উপজেলার মধ্যে যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ বৃত্তি অর্জন একটি উল্লেখযোগ্য সাফল্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com