1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
স্থানীয়দের কর্মসংস্থান নিশ্চিতে এমপি কাজলের উদ্যোগ, এনজিও ব্যুরোতে ডিও লেটার হস্তান্তর - দৈনিক আমার সময়

স্থানীয়দের কর্মসংস্থান নিশ্চিতে এমপি কাজলের উদ্যোগ, এনজিও ব্যুরোতে ডিও লেটার হস্তান্তর

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

রোহিঙ্গা মানবিক সহায়তা কার্যক্রমে স্থানীয় হোস্ট কমিউনিটির ন্যায্য কর্মসংস্থান নিশ্চিতের দাবিতে উদ্যোগ নিয়েছেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

 

তিনি স্থানীয়দের চাকরী নিশ্চিতে ডিও লেটার হস্তান্তর করে সকলে কাছে প্রশংসিত হয়েছেন।

 

সম্প্রতি তিনি এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জাকারিয়ার কাছে একটি ডিও (ডেমি-অফিসিয়াল) পত্র হস্তান্তর করেন। ওই পত্রে কক্সবাজার জেলায় রোহিঙ্গা মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনাকারী এনজিওগুলোতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে স্থানীয় হোস্ট কমিউনিটির যোগ্য প্রার্থীদের জন্য ন্যূনতম ৬০ শতাংশ কর্মসংস্থান নিশ্চিত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান।

 

ডিও পত্রে এমপি কাজল উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সংকট মোকাবিলায় ব্র্যাক, কারিতাস বাংলাদেশ, কেয়ার বাংলাদেশ, ওয়ার্ল্ড ভিশন, সেভ দ্য চিলড্রেন, ড্যানিশ রিফিউজি কাউন্সিল (ডিআরসি), নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি), আইআরসি, অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গার (এসিএফ), ইসলামিক রিলিফ, কোস্ট ফাউন্ডেশন, ফ্রেন্ডশিপ, মুসলিম এইড বাংলাদেশসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা কাজ করে যাচ্ছে। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের প্রভাবে স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

 

তিনি আরও বলেন, মানবিক সহায়তা কার্যক্রমে স্থানীয় জনগণের কর্মসংস্থান নিশ্চিত হলে হোস্ট কমিউনিটির জীবনমান উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে এবং মানবিক কার্যক্রম আরও অংশগ্রহণমূলক ও টেকসই হবে।

 

স্থানীয়দের দাবি, রোহিঙ্গা সংকটের ভার বহনকারী কক্সবাজারের হোস্ট কমিউনিটির জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি সময়ের দাবি। এ প্রেক্ষাপটে এমপি লুৎফুর রহমান কাজলের এই উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com