1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সৌদি আরবে অগ্নিকান্ডে ৯ বাংলাদেশী নিহত আহত ২ - দৈনিক আমার সময়

সৌদি আরবে অগ্নিকান্ডে ৯ বাংলাদেশী নিহত আহত ২

মো: মিজানুর রহমান বাবু সৌদি আরব প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ১৬ জুলাই, ২০২৩

 

রিয়াদ- সৌদি আরবের রাজধানী রিয়াদ হতে ৩৫০ কিমি পূর্বে অবস্থিত আল আহসা শহরের হুফুফ ইন্ড্রাস্ট্রিয়াল সিটি এলাকায় একটি সোফা কারখানায় অগ্নিকান্ডে ৯ বাংলাদেশী ও ভারতীয় ০১ জনসহ মোট ১০জন নিহত হয়েছেন। এ ঘটনায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

গতকাল (১৪ জুলাই) বিকেল ৪টার দিকে আল আহসা ইন্ড্রাস্ট্রিয়াল সিটি এলাকায় একটি সোফা কারখানায় এই অগ্নিকান্ডের ঘটনা সংঘটিত হয়। এতে ০৯ জন অভিবাসী বাংলাদেশী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন ও ০২ জন আহত হয়। দুর্ঘটনা সম্পর্কে অবহিত হওয়ার সাথে সাথে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর নির্দেশে কাউন্সেলর (শ্রম) মুহাম্মাদ রেজায়ে রাব্বী দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে গমন করেন। দূতাবাসের কর্মকর্তাগণ ঘটনাস্থল, হুফুফ কিং ফাহাদ হাসপাতাল মর্গ এবং সিভিল ডিফেন্স কার্যালয় পরিদর্শন করেন ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধারকৃত বাংলাদেশী কর্মী বিপ্লব হোসেন ও মো: জুয়েল হোসেন জানান, একজন ভারতীয় নাগরিকের পরিচালনাধীন সোফা কারখানাটিতে ১৪ জন বাংলাদেশী কর্মী কাজ করতেন। শুক্রবার জুমার নামায শেষে খাওয়া দাওয়া করে কারখানার উপরের আবাসনে কর্মীরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ নীচ থেকে আগুন আগুন চিৎকার শুনে তারা দুজন দ্রুত সিড়ি দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। চারদিকে কালো ধোঁয়ায় অন্ধকারে প্রবেশপথ আচ্ছন্ন হয়ে যায়। তারা অনুমানের উপর নির্ভর করে সুস্থ অবস্থায় বেরিয়ে আসতে পেরেছেন। কিন্তু অন্যান্য সহকর্মীগণ কালো ধোঁয়ায় নি:শ্বাস বন্ধ হয়ে মারা যান। তিন জন কর্মী ঘটনার সময় কারখানার বাইরে থাকায় আক্রান্ত হননি।

অবশিষ্ট ০৯ জন কর্মী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছেন। মৃত বাংলাদেশী কর্মীরা হলেন,
মোঃ রুবেল হোসাইন, পাসপোর্ট নম্বর: BC 0237055 পিতাঃ জফির উদ্দিন, ঠিকানাঃ বারইপাড়া, বাগমারা, রাজশাহী।
মোহাম্মদ উবায়দুল, ইকামা নম্বর: 2384197899 পিতাঃ মোঃ দবির উদ্দিন ঠিকানাঃ খাজুরা চান্দপুর, জনার্ধন বাটী, নলডাংগা, নাটোর। রমজান, ইকামা নম্বর: 2472470588 পিতাঃ আইজাক প্রামানীক ঠিকানাঃ ঝনঝনিয়া, শাহগুলা, আত্রাই, নওগা। মোহাম্মদ সাজেদুল ইসলাম, পাসপোর্ট নম্বর: AE6326841 পিতাঃ জমির, ঠিকানাঃ বারইপাড়া, বাগমারা, বাগমারা, রাজশাহী। আরিফ ইকামা নম্বর: 2535176339 পিতাঃ মোঃ শাহাদাত হোসাইন, ঠিকানাঃ বারইপাড়া, বাগমারা, বাগমারা, রাজশাহী। বারেক সরদার ইকামা নম্বর: 2247439850 পিতাঃ রহমান সরদার, ঠিকানাঃ উদয়পুর, ভাংগা জাঙ্গাল, আত্রাই, নওগাঁ। মোঃ জুবায়েত ঢালী, পাসপোর্ট নম্বর: BW 0673407 পিতাঃ ইউনুস ঢালী, ঠিকানাঃ সস্তান, ফাসিয়াটুলা, কালকিনি, মাদারীপুর। সাইফুল ইসলাম, ইকামা নম্বর: 2529922326 পিতাঃ মৃত আলাউদ্দীন, ঠিকানাঃ হেমায়েতপুর-বলিয়ারপুর, নগরকুন্দা, সাভার, ঢাকা। মোঃ ফিরুজ আলী সরদার পাসপোর্ট নম্বর: EE 0581274 পিতাঃ মোঃ আনিসুর রহমান সরদার, ঠিকানাঃ বড় মাধাইমুরি, কাতিলা, বাগমারা, রাজশাহী।

রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এ মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি মৃতদের পরিবারের অভিপ্রায় অনুযায়ী মৃতেদেহসমূহ দ্রুত বাংলাদেশে প্রেরণ বা স্থানীয়ভাবে দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য শ্রমকল্যাণ উইংকে নির্দেশ প্রদান করেছেন। এছাড়া আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সার্বিক সহায়তার নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com