আজ সোমবার ২৪ জুন’২৪ দুপুরে র্যাব-৪ এর একটি আভিযানিক দল মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন পূর্ব বাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে ১০,৫০,০০০/- (দশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যমানের ১০৫গ্রাম হেরোইনসহ মোঃ রুহুল আমিন(৪২), মোঃ রুবেল(৩৫) ও মোঃ রাজু আহম্মেদ(৫৫) নামীয় ০৩ জন মাদক কারবারী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
এছাড়াও সোমবার ২৪ জুন’২৪ রাতে ঢাকা জেলার সাভার এলাকা হতে ঢাকা মেট্রো গ-৩৯-৩৪৬৯ নম্বরের ১টি কালো রং এর প্রাইভেটকারযোগে ৯৭বোতল ফেনসিডিলসহ মো: লিটন(৩৭) নামীয় ১জন মাদক কারবারি’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর অন্তরালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে মানিকগঞ্জসহ ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়ার নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃতদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব কর্তৃপক্ষ।
Leave a Reply