1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরা‍‌।শ্যামনগরে বিএনপি'র দু’গ্রুপের সংঘর্ষে ১১ জন আহত - দৈনিক আমার সময়

সাতক্ষীরা‍‌।শ্যামনগরে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে ১১ জন আহত

সিরাজুল ইসলাম জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

\সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন জামায়াত কর্মীসহ ১১ জন আহত হয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার কাশিমাড়ী বাজারে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইউনিয়ন বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি আজিজুল সরদার ও বিএনপি কর্মী আক্তার ফারুকের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহতরা হলো আক্তার ফারুক, শহিদুল্লাহ, রফিকুল ইসলাম, মনজুর হোসেন, সফিকুল ইসলাম খোকন পাকানি, হেলাল, মাসুদ, আল মামুন, জামায়াত কর্মী তহুর মোল্যা, মিজানুর রহমান ও আব্দুর রহমান।
বিবাদমান দু’পক্ষ ও স্থানীয়সুত্রে জানা যায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দু’পক্ষের মধ্যে বিরোধ ছিল।
সম্প্রতি আক্তার ফারুক পক্ষের কয়েক তরুনকে মাদকাসক্ত বলে দাবি করে আজিজুল সরদারের লোকজন।
এঘটনা নিয়ে দ্বন্দ্বের জেরে মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয় বিএনপি অফিসে তালা লাগিয়ে দেয় আজিজুল সরদারের লোকজন।
এসময় আক্তার ফারুক কিছু কর্মীকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে তাকে মারধর করা হয়।
এখবর ছড়িয়ে পড়লে আক্তার ফারুক সমর্থকরা সংঘবদ্ধভাবে হামলা চালায় আজিজুল সরদারের লোকজনের উপর।
একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায় নিকটাত্মীয় হওয়ায় আহত জামায়াত কর্মীরা বিএনপি নেতা আজিজুল সরদারের পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এবিষয়ে জানতে চাইলে আক্তার ফারুক জানান দলীয় অফিস বন্ধ করতে বাঁধা দেয়ায় কয়েক কর্মীসহ তার উপর জামায়াত কর্মীদের নিয়ে হামলা চালায় আজিজুল, জহুর মোল্যা, আলআমিন ও রবিউল। পরবর্তীতে তার সমর্থকরা ঘটনাস্থলে পৌছালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে হয়। নিজেসহ তার ১২ কর্মী আহত হওয়ার দাবি করেন ফারুক।
আজিজুল সরদার জানান তার লোকজনের উপর আক্তার ফারুক হামলা করায় এলাকাবাসী সমবেত হয়ে পাল্টা জবাব দেয়।
এঘটনায় তার পক্ষের ১৫ জন আহত হওয়ার দাবি করে তিনি আরও বলেন জামায়াতের কর্মী না, বরং তার আত্মীয় হওয়ায় অপর সংগঠনের রাজনীতিতে জড়িত কয়েকজন আহত হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির জানান খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোন পক্ষই এখনো লিখিত অভিযোগ করেনি-উল্লেখ করে তিনি জানান দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com