1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে বার লাখ টাকার মালামাল জব্দ - দৈনিক আমার সময়

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে বার লাখ টাকার মালামাল জব্দ

সিরাজুল ইসলাম শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ৫ মার্চ, ২০২৫

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযানে সাড়ে বার লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (৪ মার্চ) দিনভার সাতক্ষীরার ভোমরা, বাঁকাল চেকপোষ্ট, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপির আওতাধীন সীমান্ত এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ উল্লেখিত বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল সিরাপ, শড়ি, বোরকা, ওষুধ, ত্রি-পিচ ও তালাসহ বিভিন্ন ধরনের মালামাল আটক করে। আটক এসব মালামালের আনুমানিক মূল্য ১২ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হকের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলা হয়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য পরিমান রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com