1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রামু খুনিয়াপালং উন্নয়ন বঞ্চিত এলাকা পরিদর্শনে এমপি কাজল - দৈনিক আমার সময়

রামু খুনিয়াপালং উন্নয়ন বঞ্চিত এলাকা পরিদর্শনে এমপি কাজল

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২৬
যুবসমাজের জন্য গ্রামেই আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে
রামু উপজেলার খুলিয়াপালং ইউনিয়নের উন্নয়ন বঞ্চিত এলাকা পরিদর্শন করলেন কক্সবাজার -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।
বৃহস্পতিবার ( ২১ মে ) সকালে পরিদর্শনকালে তিনি এলাকার মানুষের সাথে বলেন এবং এলাকার সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পরে তিনি ইউনিয়ন পরিষদে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।
এসময় তিনি বলেছেন, “গ্রামের কাঁচা ও ভাঙ্গাচোরা রাস্তা সংস্কারের মধ্যে দিয়ে সহজেই শহরের সাথে যোগাযোগ স্থাপন করা হবে এবং নিরাপদ পানির ব্যবস্থা ও আধুনিক পয়োনিষ্কাশন সুবিধা নিশ্চিত করা হবে।”
এমপি কাজল বলেন, গ্রামকে আরও আধুনিকায়ন করতে মানসম্মত শিক্ষা ব্যবস্থা, কারিগরি শিক্ষা কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হবে। যুবসমাজের জন্য গ্রামেই আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।”
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সুলতান আহমদ বুলু চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি এস, এম ফরিদুল আলম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল আলমসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল ১১ মে সংসদ অধিবেশনে যোগ দিতে ঢাকার উদ্দেশ্য রওনা দেন
তিনি। পরে ব্যক্তিগত কাজে বিদেশ সফর শেষে মঙ্গলবার নিজ এলাকা কক্সবাজারে ফিরে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এমপি লুৎফুর রহমান কাজল।  আগামী ৭ জুন পর্যন্ত তিনি সদর, রামু, ও ঈদগাঁও উপজেলার সরকারি ও বেসরকারি একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com