1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুরে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন - দৈনিক আমার সময়

রংপুরে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন

আলামীন রংপুর
    প্রকাশিত : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
oplus_0

“ফলদে সাজাই দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, রংপুরের যৌথ আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপক মো গোলাম রব্বানী (এমপি) ও

 

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষমেলার উদ্বোধন করেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার (এনডিসি) মো. শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদ এবং রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সামাজিক বন বিভাগ, রংপুরের বিভাগীয় বন কর্মকর্তা মো. নূরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, বৃক্ষ শুধু পরিবেশ রক্ষা করে না, এটি অর্থনৈতিক উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

শুভেচ্ছা বক্তব্যে বিভাগীয় বন কর্মকর্তা মো. নূরুল ইসলাম বলেন, বনভূমি সংরক্ষণ ও বৃক্ষসম্পদ বৃদ্ধির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

মেলায় বন বিভাগের পাশাপাশি বিভিন্ন সরকারি ও বেসরকারি নার্সারির স্টলে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, পরিবেশপ্রেমী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com