1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে গুরুতর রোগে আক্রান্ত রোগীদের অনুদানের চেক বিতরণ - দৈনিক আমার সময়

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে গুরুতর রোগে আক্রান্ত রোগীদের অনুদানের চেক বিতরণ

আলামীন রংপুর
    প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত অসচ্ছল রোগীদের মাঝে সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকালে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, রংপুরের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়। এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের অতিরিক্ত পরিচালক মো. মেরাজুল মহসিনসহ সমাজসেবা অধিদপ্তর ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচি সরকারের অন্যতম মানবিক উদ্যোগ। দরিদ্র ও অসচ্ছল রোগীদের ব্যয়বহুল চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করে তাদের চিকিৎসা অব্যাহত রাখতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, গুরুতর রোগে আক্রান্ত অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো সরকারের অঙ্গীকার। চিকিৎসার ব্যয় সামাল দিতে অনেক পরিবারকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এই অনুদান তাদের চিকিৎসা চালিয়ে যেতে সহায়ক হবে এবং মানবিক রাষ্ট্র গঠনে সরকারের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।

সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা যায়, সরকারের এ বিশেষ আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া এবং স্ট্রোকে প্যারালাইজড রোগীদের এককালীন অনুদান প্রদান করা হয়। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, চিকিৎসকের সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে যোগ্য রোগীদের অনুদান দেওয়া হয়। দীর্ঘদিন ধরে পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে দেশের হাজার হাজার অসচ্ছল রোগী চিকিৎসা ব্যয়ে সহায়তা পাচ্ছেন।

অনুষ্ঠিানে অনুদানপ্রাপ্ত রোগী ও তাদের স্বজনরা সরকারের এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com