1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মুসাব্বির হত্যা : তিন আসামি রিমান্ডে, একজনের স্বীকারোক্তি - দৈনিক আমার সময়

মুসাব্বির হত্যা : তিন আসামি রিমান্ডে, একজনের স্বীকারোক্তি

অনলাইন ডেক্স
    প্রকাশিত : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় তিন আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডের এই আদেশ দেন।”

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মো. বিল্লাল, মো. আব্দুল কাদির ও মো. রিয়াজ। এ মামলায় গ্রেফতার আরেক আসামি জিন্নাহ আদালতে স্বীকারোক্তি দেন।

এর আগে গ্রেফতার চারজনকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আমিনুল তিন আসামির সাত দিনের রিমান্ড ও একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন।

তিন আসামির রিমান্ড আবেদনের পক্ষে ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী শুনানি করেন। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এ সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। শুনানি শেষে তিন আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অপরদিকে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামি জিন্নাহর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।”

এর আগে গত ৭ জানুয়ারি রাত ৮টার দিকে রাজধানীর কাওরান বাজারের স্টার গলিতে দুর্বৃত্তরা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই সময় তার সঙ্গে থাকা তেজগাঁও থানা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বেপারী মাসুদও গুলিবিদ্ধ হন। এ ঘটনায় গত ৭ জানুয়ারি সকালে তেজগাঁও থানায় হত্যা মামলা করেন নিহত মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com