1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ৩ ঘণ্টা পর কুমিল্লা-সিলেট মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলেন আলেম-ওলামারা - দৈনিক আমার সময়

ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ৩ ঘণ্টা পর কুমিল্লা-সিলেট মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলেন আলেম-ওলামারা

মোঃ আল মামুন, জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় বিগত সরকারের আমলে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়ক ৩ ঘণ্টা অবরোধ করে রাখেন আলেম-ওলামারা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রশাসনের আশ্বাসে ১টায় অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সকাল সাড়ে ১০টার থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলি এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন আলেম-ওলামা ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এর ফলে মহাসড়কের দুইপাশে অন্তত কয়েক কিলোমিটার অংশে যানজট সৃষ্টি হয়।
এসময় বক্তারা বলেন, ২০১৬ ও ২০২১ সালে পৃথক সহিংসতার ঘটনায় বিভিন্ন থানায় ৭৫টি মামলা হয়। এ সব মামলায় ৩ হাজারেরও বেশা হেফাজতে ইসলামের নেতাকর্মী ও আলেম-ওলামাদের আসামি করা হয়। এ সব মামলা রাজনৈতিক প্রতিহিংসার কারণে করা হয়েছে উল্লেখ করে মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ ও আলেম-ওলামারা। মামলা প্রত্যাহার না করা সারাদেশে হেফাজত ইসলাম ও আলেম ওলামার কঠোর আন্দোলন গড়ে তুলার হুশিয়ারী দেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, প্রশাসনের হস্তক্ষেপে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। আগামী রোববার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়ি সমাধান করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com