1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
 বেগমগঞ্জে মাদকাসক্ত দুর্বৃত্তের গুলিতে যুবক মাটিতে  লুটিয়ে পড়লো, কেউ গ্রেপ্তার হয়নি - দৈনিক আমার সময়

 বেগমগঞ্জে মাদকাসক্ত দুর্বৃত্তের গুলিতে যুবক মাটিতে  লুটিয়ে পড়লো, কেউ গ্রেপ্তার হয়নি

মোঃ স্বাধীন,নোয়াখালী প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২৬
গল্প করতে করতে হাঁটছে রাস্তা  দিয়ে, হঠাৎ দুর্বৃত্তরা গুলি করে !  ঘটনাটি ঘটে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চৌমুহনী বাজারের  পূর্বে হাজীপুর গ্রামে কালামিয়ার পোল সংলগ্ন। গুলিবিদ্ধ যুবকটির নাম ফারুক। ফারুককে লক্ষ্য করে সিএনজি থেকে নেমে ৬/৭ জনের সংর্ঘবদ্ধ দুর্বৃত্তরা গুলি চালিয়ে তাৎক্ষণিক পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে এলাকাবাসী হাসপাতালে ভর্তি করছে। এবিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার তদন্ত বিভাগ পরিদর্শক মোঃ হাবিবুর সূত্র জানায়, অভিযান চলছে  গুলিবিদ্ধ ফারুক একজন পেশায় একজন কাঠ মেস্ত্রী। তিনি এখন সুস্থ্য আছেন। অন্যদিকে, গত ৮ জুন নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় এক যুবকের কোমর থেকে তিনটি বিদেশি পিস্তল, আটটি গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধারের একদিন না যেতে  গতকাল আনুমানিক ৮ টায় বেগমগঞ্জ উপজেলা ফের প্রকাশ্যে গুলির ঘটনা ঘটছে। অল্প সময়ে আদালত কর্তৃক শাস্তি নিশ্চিত  না হওয়ায় বেগমগঞ্জ উপজেলাসহ নোয়াখালী জেলায়  আইনশৃঙ্খলার অবনতি দেখা যাচ্ছে  !  এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান,  যুব সমাজ নেশাগ্রস্ত তারা নেশার বা মাদকের অর্থ সংগ্রহে রাজনৈতিক নেতারা তাদের স্বার্থে এসকল যুবকদের কাজে লাগাচ্ছে বলে তথ্য পাওয়া গেছে ! এরিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলমান বলে পুলিশ জানিয়েছেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com