1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বিশ্বব্যাংকের অর্থায়নে বনপাড়া পৌর সভার ৮ কোটি ৬৫ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন. - দৈনিক আমার সময়

বিশ্বব্যাংকের অর্থায়নে বনপাড়া পৌর সভার ৮ কোটি ৬৫ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন.

রতন আলী নাটোর
    প্রকাশিত : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

নাটোরের বনপাড়া পৌরসভায় বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে সড়ক, ড্রেন ও সড়কবাতি নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP)-এর আওতায় এ উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।এ সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক মো. জুবায়ের জাহাঙ্গীর, পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা শারমিন, পৌর প্রকৌশলী মো. জুবায়ের মাহবুব, উপসহকারী প্রকৌশলী রিপন কুমার শীল, উপসহকারী প্রকৌশলী রাউফুল ইসলাম,৫নং মাঝগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোঃআব্দুল আলিম

বড়াইগ্রাম উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ মোল্লা,বনপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসান মেমন। জন প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় সুধীজন।প্রকল্পের আওতায় মহিষভাঙ্গা কাশেম শাহের পুকুর থেকে মহিষভাঙ্গা বটতলা পর্যন্ত চারটি লিংক রোডসহ মোট ৩ হাজার ৫৬৬ মিটার সড়কে বিটুমিনাস কার্পেটিং, ২ হাজার ১৫৩ মিটার আরসিসি ড্রেন নির্মাণ এবং সংশ্লিষ্ট সড়কে আধুনিক সড়কবাতি স্থাপন করা হবে।

প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১০ কোটি ৪৬ লাখ ৩ হাজার ৬২ টাকা ৮০ পয়সা। তবে চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৮ কোটি ৬৫ লাখ ৮৭ হাজার ২৮৩ টাকা ৭৩ পয়সা। মেসার্স হোসেন এন্টারপ্রাইজ প্রকল্পটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে। অর্থায়ন করছে বিশ্বব্যাংক। প্রকল্প ব্যবস্থাপনায় রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) এবং বাস্তবায়ন করছে বনপাড়া পৌরসভা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে মহিষভাঙ্গা এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটবে, জলাবদ্ধতা নিরসন হবে এবং নগরবাসীর চলাচল আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি আধুনিক অবকাঠামো গড়ে ওঠার মাধ্যমে এলাকার সামগ্রিক নাগরিক সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com