1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৫শ সাইকেলের শোভাযাত্রা - দৈনিক আমার সময়

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৫শ সাইকেলের শোভাযাত্রা

আমার সময় অনলাইন
    প্রকাশিত : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলামের উদ্যোগে প্রায় ১৫ শ সাইক্লিস্ট নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। 
শুক্রবার (২৮জুন, ২০২৪) সকাল ৮টায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সুস্থতার জন্য সাইক্লিং উপলক্ষ্যে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।
শোভাযাত্রাটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানমণ্ডির ৩২ নম্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেন করেন।
এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন, সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শোভাযাত্রাটির উদ্বোধন করবেন।
উদ্বোধনকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, এই দেশের সকল অপশক্তিকে রুখে দিতে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, সুস্থ থাকতে হলে আমাদের শরীরকে সুস্থ রাখতে হবে। এ জন্য সাইক্লিং এর কোনো বিকল্প নাই।
এ সময় তিনি, ভবিষ্যতে ডিএনসিসি এলাকায় আলাদা সাইকেন লেন ও নিয়মিত প্রতিযোগিতামূলক সাইক্লিং ইভেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
শোভাযাত্রায় এছাড়া আরো উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা ৮ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ  আ ফ ম বাহাউদ্দীন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাক সায়েম খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, ডিএনসিসির কাউন্সিলরবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com