1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
‎বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোট, জাল ও ৫ হাজার ১৯০ কেজি সামুদ্রিক মাছ জব্দ, ৬ জেলে আটক - দৈনিক আমার সময়

‎বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোট, জাল ও ৫ হাজার ১৯০ কেজি সামুদ্রিক মাছ জব্দ, ৬ জেলে আটক

জাকারিয়া হোসেন। চট্টগ্রাম
    প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ৭টি ট্রলিং জাল এবং ৫ হাজার ১৯০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় অবৈধ ট্রলিংয়ের সঙ্গে জড়িত ৬ জন জেলেকে আটক করা হয়।

‎শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

‎তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী শেখেরখীল ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৭টি ট্রলিং জাল এবং ৫ হাজার ১৯০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। একই সঙ্গে ৬ জন জেলেকে আটক করা হয়।

‎অভিযান শেষে সামুদ্রিক মৎস্য দপ্তর, আগ্রাবাদের সামুদ্রিক উৎপাদন কর্মকর্তার উপস্থিতিতে ট্রলিং বোট থেকে অবৈধ ট্রলিং সরঞ্জাম অপসারণ করা হয় এবং ট্রলিং জাল বিনষ্ট করা হয়। একই সঙ্গে বোটের মালিক পক্ষের কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পরে মুচলেকা নিয়ে বোট ও জেলেদের মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়।

‎জব্দকৃত ৫ হাজার ১৯০ কেজি সামুদ্রিক মাছ নিলামের মাধ্যমে ৩ লাখ ৭৫ হাজার টাকায় বিক্রি করা হয়। এর সঙ্গে জরিমানার ৩ লাখ টাকা যোগ করে মোট ৬ লাখ ৭৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

‎কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ ট্রলিং প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com