বরিশালে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বরিশাল জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন উপলক্ষে বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ১ জুন সোমবার সকাল সাড়ে ১০টায় বরিশাল জেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজনে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর পরিচালক মোঃ মাহফুজুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার এফডিআইএল ডা. মোঃ নূরুল আলম, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র উপ-পরিচালক ডা. নাসির উদ্দীন আহমেদ, দুগ্ধ ও গবাদিজাত উন্নয়ন খামারের উপ-পরিচালক অরুণ কুমার সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মোস্তাফিজুর রহমান। বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে স্বাগত বক্তব্য এবং পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন জেলা ট্রেনিং অফিসার ডা. সুশান্ত দাস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, জেলার প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বরিশাল ডেইরি এবং পোল্ট্রি ফার্মাস এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, ডেইরি খামারীবৃন্দ, বিভিন্ন ভেটেরিনারি ঔষধ কোম্পানির প্রতিনিধিবৃন্দ, ফিড কোম্পানির প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। আলোচনা সভায় প্রধান অতিথিসহ অন্যান্য আলোচকবৃন্দ বৈশ্বিক খাদ্য হিসেবে দুধের প্রয়োজনীয়তা ও দুধের গুনাগুন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে প্রচারণার বিষয়ে এবং নিরাপদ দুগ্ধ ও দুগ্ধজাত পন্য উৎপাদনের বিষয়ে গুরুত্বারোপ করেন।
Leave a Reply