বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এর নবনিযুক্ত পুলিশ কমিশনার মোঃ আশিক সাঈদ দায়িত্বভার গ্রহণ করেছেন। ৭ মে বৃহস্পতিবার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণ করে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশলাদি বিনিময় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক বিষয়ে মতবিনিময় করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এর আগে তিনি বরিশালে পৌঁছালে বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা অফিসার্স মেস প্রাঙ্গণে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নবনিযুক্ত পুলিশ কমিশনারকে হাউজ গার্ড সালামি প্রদান করা হয়।
Leave a Reply