1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

বরিশাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২৬
বরিশাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন। জেলা উন্নয়ন ও সমন্বয় সভায় জেলার চলমান প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়ন এবং উন্নয়ন কার্যক্রমকে আরো গতিশীল করার উপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন প্রকল্প বাস্তবায়ন দীর্ঘমেয়াদি হলে জনগণের ভোগান্তি বাড়ে এবং উন্নয়ন কার্যক্রমের সুফল সময় মতো পাওয়া যায় না। জেলা পর্যায়ে উন্নয়ন প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন হলে জেলার সামগ্রিক অগ্রগতি ত্বরান্বিত হয়। এক্ষেত্রে সরকারের গৃহীত উন্নয়ন পরিকল্পনা মাঠ পর্যায়ে সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ সময় তিনি চলমান প্রকল্পসমূহ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের আহ্বান জানান। তিনি বলেন সরকারি বিভিন্ন দপ্তরে নারীদের জন্য আলাদা বাথরুম ব্যবস্থা না থাকায় তারা ভোগান্তিতে পড়েন। নারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আলাদা বাথরুমের সুব্যবস্থা রাখাতে হবে। পাশাপাশি সেবা গ্রহীতাদের জন্য গেস্টরুম রাখতে হবে যেন তারা স্বাচ্ছন্দ্যে সেবা নিতে পারেন। সভায় বরিশালের হাম পরিস্থিতি তুলে ধরে সিভিল সার্জন ডা. এস এম মনজুর-এ-এলাহী বলেন হামের টিকাদান কার্যক্রম ৯৯.৯৪ শতাংশ সম্পূর্ণ হয়েছে। হাম প্রতিরোধে টিকা বেশ কার্যকর ভূমিকা পালন করেছে ফলে শিশুরা আগের তুলনায় হামে কম আক্রান্ত হচ্ছে। বর্ষার মৌসুমে ডেঙ্গুর প্রোকোপ বাড়ে উল্লেখ করে তিনি আরো বলেন অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ড. হাদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলাউল হাসান, বরিশাল জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মেহবুব মোর্শেদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com