1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনির্বাচিত কক্সবাজার পৌরসভার মেয়র: মাহবুবুর রহমান চৌধুরী মাবু - দৈনিক আমার সময়

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনির্বাচিত কক্সবাজার পৌরসভার মেয়র: মাহবুবুর রহমান চৌধুরী মাবু

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী-লীগ সভাপতি শেখ হাসিনার সাথে নির্বাচন পরবর্তী কক্সবাজার পৌরসভার নব-নির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী মাবুর সৌজন্য সাক্ষাৎ।
সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় কালে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা
কক্সবাজার পৌর-বাসিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন বাংলাদেশ আওয়ামী-লীগ মনোনীত  নৌকা প্রতিকের মেয়র প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরীকে  কক্সবাজার পৌরসভার মেয়র নির্বাচিত করায় কক্সবাজার পৌরবাসীকে ধন্যবাদ জানান।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নবনির্বাচিত মেয়র মাহাবু্ুর চৌধুরী মাবুর সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় কালে সাথে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রাশেদুল ইসলাম, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মো.  নজিবুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহামুদুল করিম মা, মাদু জেলা যুবলীগের সিনিয়র নেতা শরপম পাল পান্জু, জেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক  বেন্টুদাশ, সহ অন্যান্যরা নেতৃবৃন্দ। এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসবভন গণভবনে মেয়র মাবু সহ তার সফর সঙ্গী  সবাইকে মিষ্টি মুখ করান। সমুদ্র নগরী পর্যটন শহর কক্সবাজার পৌর শহরকে ঢেলে সাজাতে সকল ধরনের সহযোগিতার পাশাপাশি স্মার্ট পৌর শহর গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে এমনটি জানান মেয়র মাবু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com