1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন আজ - দৈনিক আমার সময়

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন আজ

আমার সময় ডেস্ক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি ইশতেহার নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাধারণ সম্পাদক ও আইনজীবী বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে তিনি আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নারায়ণগঞ্জে দ্বাদশ সাধারণ নির্বাচনের চূড়ান্ত নির্বাচনী জনসভায় যোগ দেবেন। ১৫ বছরের মধ্যে প্রথমবারের মতো নারায়ণগঞ্জে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি।

বৃহস্পতিবার দুপুর ২টায় নগরীর ইসদাইর এ কে এম শামসুজ্জোহা স্টেডিয়ামে তিনি নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন। এ উপলক্ষে সভামঞ্চসহ জেলায় চলছে সাজ সাজ রব। নেতাকর্মীদের মধ্যে বইছে খুশির জোয়ার। প্রধানমন্ত্রীর আগমনকে স্মরণীয় করে রাখতে পুরো শহর ছেয়ে গেছে বিশাল ব্যানারে। নিরাপত্তার চাদরে পুরো নগরী ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে তিনি সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, মাদারীপুর, রংপুর ও ফরিদপুরে নির্বাচনি জনসভায় অংশ নিয়েছেন। এ ছাড়া অনেকগুলো নির্বাচনি এলাকায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন। তিনি রাজধানীতেও একটি নির্বাচনি জনসভায় অংশ নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com