পর্যটন নগরী কক্সবাজারে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৩ তারিখ কক্সবাজারে আগমন উপলক্ষে চলছে প্রস্তুতি নির্ধারিত বিভিন্ন কর্মসূচির স্থান পরিদর্শন করেছেন- কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড: শামিম আরা স্বপ্না এমপি।
পরিদর্শনকালে তিনি ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির স্থান, চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত জনসভার স্থান, নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থান এবং নবগঠিত মাতামুহুরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থান ঘুরে দেখেন।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট শামিম আরা স্বপ্না, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরীসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকল প্রস্তুুতি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন, শাহজাহান চৌধুরী। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের যথা সময়ে সকলকে আন্তরিক উপস্থিত থাকার সকলের প্রতি আহবান জানান।
Leave a Reply