রাজউকের ইমারত পরিদর্শক শফিকের দুর্নীতির সাতকাহন শিরোনামে, তার দুর্নীতির আংশিক ফিরিস্তি তুলে ধরায় সংশ্লিষ্ট পত্রিকার প্রতিবেক ও নির্বাহী সম্পাদককে সংবাদ অপসারণের জন্য মুঠোফোনে অনবরতই হুমকি দিয়ে যাচ্ছেন রাজউক জোন ৩/১ এর পরিদর্শক শফিক।
ইমারত বিধিমালার বাস্তবায়ন ও দেখভালের দ্বায়িত্ব একমাত্র রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ( রাজউক) এর কর্মকর্তাদের উপর, কিন্তু কিছু কিছু অসাধু ও দুর্নিতীগ্রস্থ কর্মকর্তাদের জন্য এ দপ্তর আজ কলুষিত, রাজউকের জোন ৩/১ -এর মিরপুর ১(আংশিক).ও মিরপুর -২ এলাকায় দায়ীত্বরত রাজউকের ইমারত পরিদর্শক শফিকের ঘুষ বাণিজ্য আর দুর্নিতীর কারনে মালিকানাধীন বা ডেভেলপার কোম্পানির ভবন নির্মানে অনিয়মের খবর পাওয়া যায় ।
এসব ঘুষ বাণিজ্য আর দুর্নিতীর কারনে ভবন নির্মাতাদের অনিয়ম তদন্তে” আমার সময়ের” এক তদন্ত প্রতিবেদনে উঠে আসে বেশ কিছু প্রমানসহ তথ্য।
মিরপুর অঞ্চলে রাজউকের ভবন নির্মানের নিতীমালা মানা হয়নি অধিকাংশ মালিকানা বা ডেভেলপার কোম্পানির নির্মিত বা নির্মাণাধীন ভবনে, তার মধ্যে ডেভিয়েশন, রাস্তার প্রশস্ততা, ভবনের ইনডোর আউটডোরের অবকাঠামোর ব্যাতিক্রম করা হয়েছে বিভিন্ন ভবনে, আবার রাজউকের প্ল্যান অমান্য করে আবাসিক ভবনকে করেছেন বাণিজ্যিক ভবন, এমনসব অভিযোগ সহ বিভিন্ন অনিয়ম উঠে আসে এই তদন্ত প্রতিবেদকের হাতে।
এমনকি কেউ কেউ আবার রাজউকের কোনো অনুমোদন ছাড়াই নির্মান করেছেন বহুতল ভবন।
রাজউকের নকশা বহির্ভূত বাড়ী নির্মানের বিরুদ্ধে নোটিশ করলেও তা অদৃশ্য কারনে বিলুপ্ত হয়ে যায় অবৈধ লেনদেনের মাধ্যমে, রাজউকের বিধিমালা অমান্য করায় মিরপুর সেকশন-২ এর এক ব্যাক্তি মালিকানাধীন ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনার পরে ভবন মালিকের সাথে পূর্বের স্ট্রাক্সারেই ভবন নির্মানের শর্তে মোটা অংকের টাকার চুক্তি করে অগ্রিম বাবদ কিছু টাকা নিয়ে বাকী টাকা পরিশোধ না করায় ওই ভবনের কাজ বন্ধ রাখারও অভিযোগ পাওয়া যায়। এমন সব অভিযোগ,দুর্নীতি আর অনিয়ম নিয়ে দৈনিক” আমার সময় “পত্রিকার অনলাইন পোর্টালে সংবাদ প্রচার করলে রাজউক পরিদর্শক শফিকের গাত্রদাহ শুরু হয়ে যায়।
একপর্যায় সংশ্লিষ্ট প্রতিবেদককে বিষয়টি মিমাংসা করতে তার কার্যালয়ে চা’র দাওয়াত দিলে প্রতিবেদক তা গ্রহন না করায় তাকে সংবাদটি অপসারণ করতে হুমকি প্রদান করেন পরিদর্শক শফিক, তাতেও কাজ না হলে নির্বাহী সম্পাদককেও ফোন করে প্রকাশিত সংবাদটি অপসারণের জন্য হুমকি দেন তিনি।
এ বিষয়ে আমার সময় কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
Leave a Reply