1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে জনগণের মাঝে ভরতুকি মূল্যে পাটের ব্যাগ সরবরাহ করা হবে : পরিবেশ  উপদেষ্টা   - দৈনিক আমার সময়

পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে জনগণের মাঝে ভরতুকি মূল্যে পাটের ব্যাগ সরবরাহ করা হবে : পরিবেশ  উপদেষ্টা  

নিজস্ব প্রতিবেদক :
    প্রকাশিত : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে সাধারণ মানুষের মাঝে ভরতুকি মূল্যে  পাটের ব্যাগ সরবরাহ করা হবে । এলক্ষ্যে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাথে একযোগে কাজ করারও পরিকল্পনা রয়েছে।

উপদেষ্টা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্লাস্টিক দূষণ রোধে করণীয় সংক্রান্ত সেমিনার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, পাটের ব্যাগ ব্যবহারে সচেতনতা তৈরির জন্য প্রচার কার্যক্রম চালানো হবে এবং পাটের ব্যাগ তৈরির সঙ্গে নতুন উদ্যোক্তাও তৈরি করা হবে। এছাড়া, টেকসই ব্যবস্থার জন্য জেডিপিসি, এসএমইএফ ও জয়িতা ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করা হবে।

উপদেষ্টা আরো বলেন, প্লাস্টিক দূষণ রোধে সবাইকে একসাথে কাজ করতে হবে। অপ্রয়োজনীয় প্লাস্টিক ব্যবহার নিজেদের বন্ধ করতে হবে। তিনি বলেন, প্লাস্টিকের বিকল্প নেই, এই ধারণা সঠিক নয়। সরকারের সব উদ্যোগকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও শব্দদূষণমুক্ত ঘোষণা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ কামরুজ্জামান, ঢাকা নরওয়েজিয়ান দূতাবাসের উপ-মিশন প্রধান মারিয়ান রাবে ক্নাভেলসরুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউনিডোর বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. জাকি উজ জামান, ঢাকা মেডিকেল কলেজের ড. আফিয়া শাহনাজ এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ মফিজুর রহমান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com