1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির খ-  ইউনিট আয়োজনে মত বিনিময় সভা  - দৈনিক আমার সময়

নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির খ-  ইউনিট আয়োজনে মত বিনিময় সভা 

আবুল কালাম আজাদ (স্বাধীন)
    প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির (রেজি: নং-কুমি:১৭৮) খ- ইউনিট আয়োজনে (বিশ্ব নাথ থেকে বড় মসজিদ মোড় পর্যন্ত) বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীদের উপস্থিতিতে গতকাল ১৮ জুলাই রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী আবদুল করিম মুক্তার সভাপতিত্বে, হাসানুল হাবিব, সাধারণ সম্পাদক হাসানুল হাবিব এর তত্ত্বাবধানে এবং অত্র সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী শহিদুল ইসলাম কিরণ। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সাজ্জাদ হোসেন মিলন, এ বি এম কলিম উল্যাহ, নিজাম উদ্দিন ফিরোজ, মোহাম্মদ আবু হানিফ, মোঃ আবুল হাসান এবং মোঃ ইয়াছিন। অন্যদিকে, বিশেষ অতিথি হিসেবে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির দায়িত্ব প্রাপ্ত বিভিন্ন পদের সম্মানিত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জহিরুল ইসলাম,কার্যকরী সভাপতি; হাসানুল হাবিব, সাধারণ সম্পাদক; মোঃ আব্দুল মালেক, সহ-সভাপতি; মোঃ দ্বীন মোহাম্মদ বাবুল,সহ-সভাপতি; মোঃ মোস্তাক আহম্মদ স্বপন,সাংগঠনিক সম্পাদক; মোঃ আব্দুল সামাদ শাহিন, কোষাধ্যক্ষ এবং মোঃ শাহ এমরান, নির্বাহী সদস্য নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতি প্রমূখ। মত বিনিময় সভায় নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির সদস্যরা ব্যবসায়-বাণিজ্য পরিচালনায় দীর্ঘ দিনের বাস্তব সমস্যার কথা তুলে ধরেন। অত্র সমিতির সভাপতি ও সম্ভাব্য নোয়াখালী পৌর মেয়র প্রার্থী শহিদুল ইসলাম কিরণ সকলের সাথে পরামর্শ করে বিরাজমান মৌলিক সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com