1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নাসিরনগরে চোরাই মোবাইল ও ল্যাপটপসহ যুবক গ্রেপ্তার - দৈনিক আমার সময়

নাসিরনগরে চোরাই মোবাইল ও ল্যাপটপসহ যুবক গ্রেপ্তার

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিশেষ অভিযান চালিয়ে সাতটি চোরাই মোবাইল ফোন ও দুটি ল্যাপটপসহ জুবায়ের প্রকাশ রায়হান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধরমন্ডল বাজারের জুলহাস মিয়ার মোবাইল সার্ভিসিংয়ের দোকানে অভিযান চালানো হয়। সেখানে চুরি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ক্রয়-বিক্রয় এবং বিশেষ সফটওয়্যার ও ডিভাইসের মাধ্যমে চোরাই মোবাইলের আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তন করার তথ্য পাওয়া যায়।
অভিযানে Vivo, Realme, Tecno ও Redmi ব্র্যান্ডের বিভিন্ন মডেলের সাতটি মোবাইল ফোন এবং আইএমইআই নম্বর পরিবর্তনের কাজে ব্যবহৃত HP EliteBook 845G7 ও ASUS X509J মডেলের দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়। এ সময় জুবায়ের প্রকাশ রায়হানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুবায়ের নাসিরনগর উপজেলার ধরমন্ডল লম্বা হাটি এলাকার মো. ফারুক মিয়ার ছেলে।
উদ্ধার করা মালামাল বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় নাসিরনগর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com