1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুরে প্রাইমারি হেলথ কেয়ার প্রোগ্রামের উদ্বোধন, বিনামূল্যে চিকিৎসাসেবা - দৈনিক আমার সময়

রংপুরে প্রাইমারি হেলথ কেয়ার প্রোগ্রামের উদ্বোধন, বিনামূল্যে চিকিৎসাসেবা

আলামীন রংপুর
    প্রকাশিত : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের প্রান্তিক পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রাইমারি হেলথ কেয়ার প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং রংপুর সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি চালু করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে রংপুর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের রঘু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রংপুর গ্রুপের অতিরিক্ত পরিচালক মো. মিরাজুল মুহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল আহসান সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল আমিন এবং পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন সরকার।
এ সময় বিশেষজ্ঞ চিকিৎসক, আমন্ত্রিত অতিথি ও সেবাগ্রহীতা রোগীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন করা এ প্রাইমারি হেলথ কেয়ার প্রোগ্রামের আওতায় মা ও শিশু, চক্ষুরোগীসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
এ উদ্যোগের মাধ্যমে নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ আরও সহজ করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com