টেকনাফে অভিযান চালিয়ে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআরবি-১৫।
মঙ্গলবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার গ্রামের আঠারো ঘরপাড়া এলাকার সীমান্তসংলগ্ন ধানক্ষেতে এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫ টেকনাফ ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালিয়ে ১১ লাখ পিস ই’য়াবা এবং ৫টি দেশীয় তৈরি রামদাসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আবছার উদ্দীন (১৯) ও মোঃ আদিল (২৬)। উভয়েই টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা।
১১ লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটকের ঘটনায় এসআরবির সংবাদ সম্মেলন করেন।
এ বিষয়ে এসআরবি-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোঃ মাহমুদুর রহমান জানান, পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে ইয়াবার বড় বড় চালান দেশে প্রবেশ করছে। মাদকের এই ভয়াবহ বিস্তার রোধে এসআরবি-১৫ গোয়েন্দা নজরদারি জোরদার করেছে এবং মাদক ও অবৈধ অ’স্ত্র নির্মূলে এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, গেল ৬ অক্টোবর থেকে অদ্যাবধি এসআরবি-১৫-এর পরিচালিত ৫৫টি অভিযানে প্রায় ১৬ লাখ ৪০ হাজার ৬৫০ পিস ইয়াবা , ৪৮ কেজি গাঁ/জা, ৩টি বন্দুক, ১৭ রাউন্ড গুলি ও ২৭ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়েছে। এছাড়াও ৭ জন ভিকটিমকে উদ্ধারসহ মোট ৮৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply