1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কক্সবাজারে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা - দৈনিক আমার সময়

কক্সবাজারে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

জমকালো আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। সন্ধ্যায় কক্সবাজার আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন পর্যটন গলফ মাঠে ফিতা কেটে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।

কক্সবাজার চেম্বার অফ কমার্স এর সভাপতি আব্দুস শুক্কুরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লুৎফুর রহমান কাজল এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , মেলা বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, টুয়াকের সভাপতি আনোয়ার কামাল, ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার ফয়সাল এবং মেলা কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম লিটন, হুমায়ুন কবির হিমু সহ মেলা আয়োজন কমিটির সংশ্লিষ্ট সদস্যরা ।

পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এবারের আয়োজন জুড়ে থাকছে ব্যতিক্রম। মেলা ঘিরে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে সবকিছু। এবারও যৌথভাবে মেলার আয়োজন করেছে, কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার।

বক্তরা বলেন, এই মেলা পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি অর্থনীতিতে চাকা সচল করবে। এখানে আগত পর্যটক ও স্থানীয়দের জন্য চার দিন পর্যন্ত উন্মুক্ত থাকবে এবং মেলার টিকেট মূল্য ৩০ টাকা করে নির্ধারণ করা হলো।

এবং মেলায় আগত দর্শনার্থীদের জন্য
সার্বিক ভাবে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মেলা ঘিরে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে । মেলায় ড্রাগন ট্রেন, দোলচাকা,এয়ার প্লেন,বাম্পার কারসহ শিশুদের বিভিন্ন রাইড এবং দেশীয় শিল্প ও বিভিন্ন পণ্যের জন্য মেলা জুড়ে দেড়শতাধিক ষ্টল সুভা পাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com