1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নাটোরের বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

নাটোরের বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রতন আলী নাটোর
    প্রকাশিত : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

জুলাই শহিদ দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে নাটোরের বড়াইগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, বড়াইগ্রামের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জুলাই আন্দোলনে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, প্রস্তুতি ও সমন্বয় সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ডালিম কাজী এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. উমিরুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের আহত যোদ্ধা মো. রিমন মোল্লা ও নুহু ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মো. আবু বকর সিদ্দিক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিনিধি আব্দুল আলিম।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুধীজন সভায় অংশ নেন।

সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের চেতনা ধারণ করে গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার ও মানবিক রাষ্ট্র গঠনে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com