1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নড়াইলে নিউ স্কয়ার সার্জিক্যাল ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক হাসপাতালের শুভ উদ্বোধন অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

নড়াইলে নিউ স্কয়ার সার্জিক্যাল ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক হাসপাতালের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ১২ জুন, ২০২৬

নড়াইলে আধুনিক সেবার মান নিশ্চিত করতে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে নিউ স্কয়ার সার্জিক্যাল ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক হাসপাতালের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

১২ জুন (শুক্রবার) সকাল ১১ টায় নড়াইল সদর হাসপাতাল সংলগ্ন দেবদারু তলা মোড় আনোয়ারা মন্ডল সুপার কমপ্লেক্সে ভবনের ২য় তলায় নিউ স্কয়ার সার্জিক্যাল ক্লিনিকে নিজস্ব কার্যালয়ে মা: সাবু মোল্লার সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল ২ আসনের সাংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও নড়াইল জেলা পরিষদ প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, সাবেক জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জুলফিকার আলি মন্ডল,

 

সাবেক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো: আলী হাসান, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নড়াইল জেলা সাখার সভাপতি বিদ্যুৎ কুমার শ্যানলাল, সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম, প্রতিষ্ঠানের পরিচালক পরিষদের পক্ষ থেকে   মো: মিল্টন শেখ, ও মো: আল আমিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com