1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নড়াইলে উৎসব মুখর পরিবেশে হাজারো ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে রথযাত্রা উৎসব পালিত - দৈনিক আমার সময়

নড়াইলে উৎসব মুখর পরিবেশে হাজারো ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে রথযাত্রা উৎসব পালিত

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নড়াইলে লোহাগড়ায় উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হয়েছে।

 

১৬ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৯ টায় লোহাগড়া উপজেলা শহরের রথখোলা শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির প্রাঙ্গণে এ রথযাত্রা শুরু হয়।

 

ঢাক-ঢোল বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জগন্নাথ বলরাম- সুভদ্রাকে রথযাত্রা করানো হয়। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠান মালা। এ বর্ণাঢ্য রথযাত্রায় হাজার হাজার নারী-পুরুষের সমাগম হয়।

 

হিন্দু শাস্ত্র মতে, পুণ্য তিথিতে নিজ নিজ রথে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা শোভাযাত্রা সহকারে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিজ মন্দির থেকে সপ্তাহকালের জন্য মাসির বাড়ি গমন করেন। এই বেড়াতে যাওয়ার উৎসবই রথযাত্রা। এই উৎসবের ঠিক এক সপ্তাহ পরে আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হবে ‘উল্টো রথযাত্রা উৎসব।

 

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, শ্রী শ্রী জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছে জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীব রূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

 

রথযাত্রা উৎসবে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন রথখোলাস্হ শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির পরিচালনা কমিটির সভাপতি অচিন্ত্য মজুমদার বুদ্ধ, সাধারণ সম্পাদক নিপু চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবক নির্মল পোদ্দার কালু, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট লোহাগড়া উপজেলা শাখার আহবায়ক খোকন কুন্ডু, সদস্য সচিব প্রদীপ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার হাজার হাজার ভক্তবৃন্দ।

 

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী লোহাগড়া সরকারি কলেজ মাঠে গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় হরেক রকম পণ্যের পশরা সাজিয়ে বসেছে দোকানীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com