1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নড়াইল সদরে পৌরসভা এলাকায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু - দৈনিক আমার সময়

নড়াইল সদরে পৌরসভা এলাকায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২৬

নড়াইল সদরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবু বক্কার (৫) ও ওমর ফারুক (২) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

 

১০ জুন (বুধবার) বেলা১১টার দিকে সদর পৌরসভার ভাটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মৃত শিশুরা ওই গ্রামের মাজেদুল শেখের দুই ছেলে।

এলাকাবাসী ও স্বজন সূত্রে জানা গেছে, সদর উপজেলার ভাটিয়া গ্রামে সকালে নিজ বাড়ির পাশে দুই ভাই খেলা করছিল। এসময় তাদের পরিবারের লোকজন যে যার কাজে ব্যস্ত ছিলেন। এরপর বেশ কিছু সময় ধরে তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

 

খোঁজাখুজির এক পর্যায়ে বেলা ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে আপন দুই ভাই আবু বক্কর ও ওমর ফারুককে পানিতে ভাসতে দেখে তাদের দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে যাওয়া হয়। পরে হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

 

বিষয়টি নড়াইল সদর থানা পুলিশের ওসি অজয় কুমার কুন্ডুর কাছে জানতে চাইলে তিনি বলেন, দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুইটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com