1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নভেম্বরে - দৈনিক আমার সময়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নভেম্বরে

মোঃ শাহীনুর ইসলাম ধ্রুব নয়ন
    প্রকাশিত : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বর মাসে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।
৯ আগস্ট (বুধবার) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের তিনি এতথ্য নিশ্চিত করেন। ইসি জানান, শুধুমাত্র দুর্গম এলাকা ছাড়া জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালেই ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাবে।
এসময় ইসি আনিছুর রহমান আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ও মাঠ পর্যায়ে প্রার্থীদের শক্তি এবং সামর্থ্য প্রদর্শন করতে না পারে সেজন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আবেদন অ্যাপসে করার পদক্ষেপ নিচ্ছে কমিশন।
এছাড়াও এ অ্যাপসের মাধ্যমে নির্বাচনী ফলাফল ও কোন কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা হিসেবে কারা দায়িত্ব পালন করছেন সেটিও জানা যাবে। আগামী নভেম্বরে এটি লাইভে আসবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com