1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দুই হাতির সংঘর্ষে চাঁদাবাজ 'রাজু বাহাদুরের' পা ভেঙেছে.! অবস্থা আশঙ্কাজনক  - দৈনিক আমার সময়

দুই হাতির সংঘর্ষে চাঁদাবাজ ‘রাজু বাহাদুরের’ পা ভেঙেছে.! অবস্থা আশঙ্কাজনক 

নিজস্ব প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
বাজারে বাজারে ঘুরে চাঁদাবাজির কাজে ব্যবহৃত অবস্থায় হাতেনাতে ধরা পড়ে উদ্ধারের গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কে রাখা হাতি ‘রাজু বাহাদুর’-কে আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। সাফারি পার্কে অন্য হাতির আক্রমণে আহত হয় সে। সংঘর্ষের সময় ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে তার এক পা ভেঙ্গে গেছে বলে জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরের দিকে এমন তথ্য নিশ্চিত করেছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান।
পার্ক সূত্রে জানা যায়, ২৪ মে হাতিশালার অন্য একটি হাতির আক্রমণের শিকার হয় রাজু বাহাদুর। আক্রমণে সে মাটিতে পড়ে গিয়ে তার এক পায়ে আঘাত লাগে। পরে এক্সরে করে দেখা যায় হাতিটি সামনের ২টি পা ভেঙ্গে গেছে।  ঘটনার কয়েকদিন পর  হাতিটিকে ক্রেনের সাহায্যে বালির ওপর স্থানান্তর করা হয়। সেখানেই বর্তমানে তার চিকিৎসা চলছে। চিকিৎসার জন্য থাইল্যান্ড থেকে চিকিৎসক আনা হয়। এ ছাড়া মেডিকেল বোর্ড গঠন করে তাদের পরামর্শ অনুযায়ীও চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে।
সুত্রে জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারি মাসে নারায়ণগঞ্জ থেকে হাতিটিকে উদ্ধার করে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। হাতিটি দিয়ে চাঁদাবাজি করার সময় হাতেনাতে ধরা পড়ে সেটি জব্দ করা হয়। হাতিটির মালিক মো. আতিকুর রহমান নামের এক ব্যক্তি। উদ্ধারের সময় হাতিটির বয়স ছিল ৯ বছর, বর্তমানে তার বয়স ১০ বছরের বেশি। উদ্ধারের পর থেকে হাতিটিকে সাফারি পার্কের হাতিশালার নির্দিষ্ট একটি স্থানে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।
এ বিষয়ে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন,’পার্কের ভেতরে হাতিশালায় মাঝেমধ্যেই হাতিদের একটির সঙ্গে আরেকটির সংঘর্ষ হয়ে থাকে। একটি আরেকটির সাথে ধাক্কাধাক্কিও দেয়। এসময় রাজু বাহাদুর মাটিতে পড়ে গিয়ে পায়ে ফ্র্যাকচার হয়েছে। থাইল্যান্ড থেকে চিকিৎসক এনেও চিকিৎসা করা হচ্ছে। একই সাথে মেডিকেল বোর্ডের মাধ্যমে চিকিৎসা করা হচ্ছে। এটি নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছিল। এটি এখন দাঁড়াতে পারে না। সামনের ২পা ভেঙে গেছে। আমরা ফলোআপে রেখেছি। আশা করছি সুস্থ হয়ে যাবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com