1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের আয়োজনে বিজয় উৎসব - দৈনিক আমার সময়

ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের আয়োজনে বিজয় উৎসব

আমার সময় অনলাইন
    প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

 

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের আয়োজনে বিজয় উৎসব উদযাপিত হয়েছে। গত
সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় রাজধানীর মিরপুর ১০ রয়েল টিভি ভবনের তৃতীয় তলায় নাইট কুইন চাইনিজ রেস্টুরেন্ট হল রুমে এ উৎসবের আয়োজন করা হয়।
বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের আয়োজনে উৎসবের শুরুতে সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের সভাপতি আজিজুল হাকিম।
সংগঠনের সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ নুর সুমনের সঞ্চালনায় অতিথি ছিলেন বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের উপদেষ্টা দৈনিক সোনালী খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ মনিরুজ্জামান মিয়া, দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামান।
এ সময় আরও বক্তব্য রাখেন উপদেষ্টা জনাব মনিরুজ্জামান মিয়া, খান সেলিম রহমান, অতিথি হিসাবে মিরপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রিপন।
অনুষ্ঠানের শুরুতে কেক কেটে বিজয় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম ঘোষণা ও তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা যথাক্রমে উপস্থিত ছিলেন – সিনিয়র সহ-সভাপতি মোঃ মোক্তার হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ মাহবুব উদ্দিন, সহ-সভাপতি মো, শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলী নাইম, সহ সাধারণ সম্পাদক শফিক আহমেদ, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মন্টু, দপ্তর সম্পাদক মোঃ সোলায়মান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খাজা মেহেদী, কল্যাণ সম্পাদক ফয়েজুল্লাহ স্বাধীন, ক্রিয়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শফিউল ইসলাম আল আমিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাফিনা মাহরু, মহিলা বিষয়ক সম্পাদিকা রাহিমা আক্তার মুক্তা, কার্যকরী সদস্য মোঃ দেলোয়ার হোসেন, মোঃ লুৎফর বারী, মোহাম্মদ নিজাম উদ্দিন, জয়তুননেসা মিলা, মাহমুদুল হাসান, মো. বেলায়েত হোসেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের কার্যকরী কমিটির সদস্যদের পরিবারবর্গ ও শিশু-কিশোরদের পরিবেশনায় ছড়া, গান, আবৃত্তি, কৌতুক, হামদ-নাত পরিবেশিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com