1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বরিশালের নবনির্বাচিত সিটি মেয়র ও কাউন্সিলরদের শ্রদ্ধা নিবেদন - দৈনিক আমার সময়

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বরিশালের নবনির্বাচিত সিটি মেয়র ও কাউন্সিলরদের শ্রদ্ধা নিবেদন

বরিশাল প্রতিনিধি 
    প্রকাশিত : রবিবার, ৯ জুলাই, ২০২৩
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। শনিবার দুপুর দেড়টার দিকে তিনি নবনির্বাচিত কাউন্সিলর ও সহস্রাধিক নেতাকর্মী সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। ৮ জুলাই শনিবার সকাল ৮টায় বরিশাল নগরীর সদররোডস্থ সার্কিট হাউজের সামনে থেকে  শতাধিক বাসসহ বিভিন্ন যানবাহনে একযোগে নবনির্বাচিত বিসিসির মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ও ৩০টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলররা টুঙ্গিবাড়ার উদ্দেশ্যে রওয়ানা হন। বরিশাল সদর আসনের এমপি ও পানিসম্পদ  প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপির নেতৃত্বে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ এর সহযোগী অঙ্গ সংগঠনের প্রায় ৭ হাজার নেতাকর্মীরা এই বহরে যুক্ত হয়ে বিশাল শোডাউন দিয়ে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া পৌঁছায়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন প্রমুখ। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনায় পবিত্র ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে বেলা ১১টার দিকে বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পৌঁছে বঙ্গবন্ধুর পুরনো বাড়িতে বিশ্রামে যান মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। পরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনের রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এ সময় তার সহধর্মিণী লুনা আব্দুল্লাহ সাথে ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com