জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী সংগঠন জাতীয় যুব শক্তির উদ্যোগে রংপুরে বিভাগীয় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) আয়োজিত এ সমাবেশে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও তরুণ অংশগ্রহণ করেন।
রংপুর জেলা ও মহানগর জাতীয় যুব শক্তির আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশের লক্ষ্য ছিল রংপুর বিভাগের তরুণদের তেজোদীপ্ত অংশগ্রহণ নিশ্চিত করা, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং দায়িত্বশীলদের কার্যক্রমকে আরও গতিশীল করা।
সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো.তারিকুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতিক মুজাহিদ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তি রংপুর মহানগরের সদস্য সচিব আবদুল মালেক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন কাদেরী শান্তি, যুগ্ম সচিব মো. রুস্তম আলী সরকার, নির্বাহী সদস্য মোছাদ্দেক হোসেন রাঙা, মহানগর সংগঠক সোবহান মজিব বিদ্যুৎ ও আশিক ইকবাল শুভন।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তি রংপুর জেলার আহ্বায়ক রাকিবুল হাসান তৌফিক, সদস্য সচিব মোর্শেদ আলম, জেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, ইমতিয়াজ আহমেদ ইমতিসহ জেলা ও মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের তরুণ সমাজকে ইতিবাচক রাজনৈতিক চর্চা, সামাজিক দায়িত্ববোধ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে জাতীয় যুব শক্তি কাজ করে যাচ্ছে। রংপুর বিভাগে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাবেশে নেতাকর্মীরা সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং রংপুর বিভাগের প্রতিটি জেলা ও উপজেলায় সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।
Leave a Reply