1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া উদ্বোধন - দৈনিক আমার সময়

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া উদ্বোধন

জাকারিয়া হোসেন চট্টগ্রাম
    প্রকাশিত : শনিবার, ২৭ জুন, ২০২৬
চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ ক্রীড়ার উদ্বোধন করেন কিউএনএস গ্লোবাল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবু ইউসুফ চৌধুরী।
তিনি বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে সম্পৃক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও উৎফুল্ল। প্রেস ক্লাবের সাংবাদিকদের কল্যাণমূলক কাজে আমি যেকোনো সময় পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করে যাবো।
আবু ইউসুফ চৌধুরী আরও বলেন,শরীর এবং মনের সুস্থতার জন্য কায়িক শ্রমের বিকল্প নেই। যার একটা বড় মাধ্যম খেলাধুলা। খেলাধুলা বা ক্রীড়ানুশীলনের মাধ্যমে কায়িক শ্রমের পাশাপাশি মন ও মননের সৃজনশীল শক্তি বৃদ্ধি পায়। খেলাধুলা আয়োজনের মাধ্যমে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়। এখানে জয়-পরাজয়ের হিসাবটা মুখ্য বিষয় নয়।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ নওয়াজ। এসময় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান এবং স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের ক্রীড়া সম্পাদক রুবেল খান।
ক্রীড়া উপ কমিটি আহবায়ক সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম, যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মো. রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও অ্যাপায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, কার্যকরী সাইফুল ইসলাম শিল্পি।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। পরে প্রধান অতিথিকে সঙ্গে নিয়ে প্রেস ক্লাব নেতৃবৃন্দ বার্ষিক ক্রীড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com