1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কিশোর অপরাধ ও মাদকবিরোধী সচেতনতায় বরিশাল জিলা স্কুলে র‌্যাব-৮ এর সেমিনার অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

কিশোর অপরাধ ও মাদকবিরোধী সচেতনতায় বরিশাল জিলা স্কুলে র‌্যাব-৮ এর সেমিনার অনুষ্ঠিত

বরিশাল প্রতিবেদক
    প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২৬
কিশোর অপরাধ, সাইবার অপরাধ এবং মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করতে বরিশাল জিলা স্কুলে এক সচেতনতামূলক সেমিনারের আয়োজন করেছে র‌্যাব-৮ বরিশাল। সেমিনারে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক এবং বিপুলসংখ্যক অভিভাবক অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‌্যাব-৮-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, কোতয়ালী মডেল থানার ওসি ও জিলা স্কুলের প্রধান শিক্ষক। সেমিনারে বক্তারা কিশোর অপরাধের ক্রমবর্ধমান প্রবণতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, সাইবার অপরাধ এবং মাদকের ভয়াবহ প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। র‌্যাব কর্মকর্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন কিশোর বয়সের আবেগ ও কৌতূহলকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে পড়াশোনা, খেলাধুলা এবং সৃজনশীল কর্মকান্ডে মনোযোগী হতে হবে। পাশাপাশি কোনো ধরনের অপরাধমূলক কর্মকান্ড বা গ্যাং-সংস্কৃতির আভাস পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে শিক্ষক কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে আহ্বান জানান। অভিভাবকদের উদ্দেশ্যে বক্তারা বলেন সন্তানদের নৈতিক শিক্ষা, ধর্মীয় ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার পাশাপাশি তাদের চলাফেরা, বন্ধু নির্বাচন এবং অবসর সময়ের কর্মকান্ডের প্রতি নজর রাখা জরুরি। ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ভূমিকার উপর গুরুত্বারোপ করা হয়। বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক এ ধরনের সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য র‌্যাব-৮-কে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সেলিং কার্যক্রম পরিচালনার আশ্বাস দেন। সেমিনার শেষে র‌্যাব-৮ বরিশালের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com