1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কক্সবাজারে শুরু আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, প্রস্তুতি নিয়ে আয়োজক কমিটির সংবাদ সম্মেলন - দৈনিক আমার সময়

কক্সবাজারে শুরু আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, প্রস্তুতি নিয়ে আয়োজক কমিটির সংবাদ সম্মেলন

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে শুক্রবার ২১ আগস্ট বিকেল ৩টায় কক্সবাজার সদর বনাম চকরিয়া উপজেলার খেলা দিয়ে ফুটবল খেলোয়াড় সমিতির টুর্নামেন্ট শুরু হচ্ছে। প্রথমবারের মতো সমিতির এই আয়োজনে অংশগ্রহণ করছে নবগঠিত মাতামুহুরি উপজেলাসহ ১০ উপজেলা দল।

 

এদিকে কক্সবাজার জেলা খেলোয়াড় সমিতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের হলরুমে আয়োজিত ব্রিফিং এ বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস, অ্যাডভোকেট জসিম উদ্দিন, ফাহিমুর রহমান ও ইয়াসির আরাফাত বিপু।

 

উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি আবছার উদ্দিন, হারুন অর রশিদ, কক্সবাজার জেলা খেলোয়াড় সমিতির সভাপতি এম. জাহেদ উল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, টুর্নামেন্ট আহবায়ক শাহজাহান আনসারী, সদস্য সচিব রুহুল আমিন রকি, এম.আর মাহবুব, ওমর ফারুক, মিজানুল আলম, আলীরেজা তসলিম, খালেদ হোছাইন, আবছার উদ্দিন, আবু ওবায়েদ ও মোহাম্মদ আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com