জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে আজ। ক্যাম্পেইনের আওতায় দেশের ৬ থেকে ৫৯ মাস বয়সের সকল শিশুকে উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন এ খাওয়ানো হচ্ছে ।
সারা দেশের ন্যায় কক্সবাজারেও শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।
আজ সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,
জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী ।
এসময় তিনি বলেন, শিশুদের পুষ্টির চাহিদা মিটাতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আওতায় আনতে হবে। কক্সবাজারে নির্ধারীত লক্ষ্যমাত্রার কোনো শিশু যেনো এ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না যায় সে বিষয়েও নির্দেশনা দেন তিনি।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, কক্সবাজার জেলার ৮ টি উপজেলায় ১ হাজার ৮২৪ টি কেন্দ্রে ৪ লাখ ৯৩ হাজার ৩১৫ জন শিশুকে এই ক্যাম্পেইন এর আওতায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন, জেলা পুলিশ সুপার, ইউনিসেফ এর কর্মকর্তা ,প্রেসক্লাবের সভাপতি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য বিভাগ সকল অভিভাবককে তাদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছে।
Leave a Reply