1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রমে রংপুরে কনসালটেশন সেশন অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রমে রংপুরে কনসালটেশন সেশন অনুষ্ঠিত

আলামীন, রংপুর
    প্রকাশিত : বুধবার, ৩ জুন, ২০২৬
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রমের আওতায় “কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক পর্যায়)” শীর্ষক দ্বিতীয় কনসালটেশন সেশন বুধবার (৩ জুন ২০২৬) রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সেশনে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তা, বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।
কনসালটেশন সেশনে কার্যকর সাক্ষরতা কার্যক্রমের আওতায় প্রশিক্ষণার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি, কর্মমুখী শিক্ষা সম্প্রসারণ, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং প্রাক-বৃত্তিমূলক প্রশিক্ষণের গুণগত মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে প্রশিক্ষণ কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও সময়োপযোগী করার জন্য বিভিন্ন সুপারিশ প্রদান করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল

আমিন বলেন, সাক্ষরতার পাশাপাশি কর্মদক্ষতা অর্জন বর্তমান সময়ের অন্যতম প্রয়োজন। প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে বাস্তবমুখী ও চাহিদাভিত্তিক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বক্তারা বলেন, উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ঝরে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করার সুযোগ সৃষ্টি হচ্ছে। এ ধরনের প্রশিক্ষণ দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা শেষে কার্যক্রমের সফল বাস্তবায়ন, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অংশীজনরা কার্যক্রমের সফল বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com